1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - আলোকিত খাগড়াছড়ি
ব্রেকিং নিউজঃ
মহালছড়িতে বন্যার্তদের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, বিতরণ করলেন ত্রাণ খাগড়াছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, ত্রাণ বিতরণ রামগড়ে জুলাই শহীদ মজিদ হোসেনের কবর জিয়ারত ও পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা দীঘিনালার দুর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন দীঘিনালায় মোটরসাইকেলে চড়ে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত খাগড়াছড়িতে আগামী সপ্তাহ থেকেই মিলবে খাদ্য সহায়তা, কিস্তি বন্ধের অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৩৪২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর পৃথক অভিযানে ২৩০ পিচ ইয়াবা ও স্যালাইনের প্যাকেটভর্তি ১৫২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম বান্দিরাম ত্রিপুরা (৪৪)।
বুধবার (৩০ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি উপজেলার উত্তর গাড়ীটানা এলাকায় অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল।
উদ্ধার করা এসব মদ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাচারের উদ্দেশ্য প্যাকেটজাত করা হয়েছে বলে জানা যায়।
এর আগে বিকেলে সাড়ে ৩টায় উপজেলার তিনটহরী হেডকোয়ার্টার এলাকায় ইয়াবা বিক্রির খবরে অভিযান চালিয়ে ২৩০ পিচ ইয়াবা জব্দ করে সেনাবাহিনী। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি।
অভিযান শেষে আটক ব্যক্তি এবং জব্দ মদ ও ইয়াবা মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এসময় দায়িত্বপূর্ণ এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
মানিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে’।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ