1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে সাংবাদিকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ - আলোকিত খাগড়াছড়ি

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে সাংবাদিকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পেশাজীবি সাংবাদিকরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে খাগড়াছড়ির বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ করেন।
মিছিল পরবর্তী সমাবেশে, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সমির মল্লিক বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গণমাধ্যমের কন্ঠ রোধ করতে বিগত ফ্যাসিস্ট সরকারের মতো বর্তমানেও সাংবাদিকদের হত্যা করা হচ্ছে। মানলা-হামলা চালানো হচ্ছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা গণমাধ্যম ও মুক্ত চিন্তার ওপর নগ্ন হামলা চালিয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে নামবে।
সমাবেশে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশে মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখার আহ্বান জানান।
প্রতিবাদ কর্মসূচিতে খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ