1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির অভিযানে ১৪০০ রাউন্ড তাজা গুলি উদ্ধার, সন্ত্রাসীদের ঘেরাও চেষ্টাও ব্যর্থ - আলোকিত খাগড়াছড়ি
ব্রেকিং নিউজঃ
মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারি গোলাগুলি: ৪টি অস্ত্র, গোলাবারুদ ও ১৬০০ ভারতীয় রুপি উদ্ধার মাটিরাঙ্গায় সেনা অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় জুসসহ ট্রাক জব্দ দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ওষুধ রাখায় মিত্র ফার্মেসিকে জরিমানা পার্বত্য ঐতিহ্য ও মাতৃভাষা রক্ষায় উদ্যোগ; খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে চাকমা, মারমা, ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের যাত্রা শুরু মহালছড়িতে বন্যার্তদের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, বিতরণ করলেন ত্রাণ খাগড়াছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, ত্রাণ বিতরণ

খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির অভিযানে ১৪০০ রাউন্ড তাজা গুলি উদ্ধার, সন্ত্রাসীদের ঘেরাও চেষ্টাও ব্যর্থ

  • প্রকাশিতঃ শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম বৌদ্ধমনিপাড়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ১৪০০ রাউন্ড তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় সন্ত্রাসীদের ঘেরাও চেষ্টাও ব্যর্থ করে দেয় বিজিবি সদস্যরা।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীন বৌদ্ধমনিপাড়া বিওপির একটি টহলদল অভিযান পরিচালনা করে। নায়েব সুবেদার মো. শাহআলমের নেতৃত্বে টহলদল বিকেল সাড়ে চারটার দিকে কাঠালতলী যাত্রী ছাউনির পাশে অবস্থান নেয়।
এ সময় সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখে তাদের থামার সংকেত দেয় বিজিবি। কিন্তু বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১৪০০ রাউন্ড তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গোলাবারুদ বিওপিতে নিয়ে আসার পথে আনুমানিক ১০০-১১০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল বিজিবি টহলদলকে ঘেরাও করার চেষ্টা চালায়। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত অতিরিক্ত টহলদল পাঠানো হয়। ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পিছু হটে।
বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপ, কৌশলগত দক্ষতা ও সাহসিকতায় কোনো ধরনের হতাহতের ঘটনা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি বলেন, সন্ত্রাসী ও চোরাকারবারীরা বিভিন্ন কৌশলে সক্রিয় হওয়ার চেষ্টা করলেও গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের মাধ্যমে তাদের কার্যক্রম কঠোরভাবে দমন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ