1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
সাজেক পর্যটন এলাকায় মাদকবিরোধী অভিযান, ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক কার্বারী আটক - আলোকিত খাগড়াছড়ি

সাজেক পর্যটন এলাকায় মাদকবিরোধী অভিযান, ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক কার্বারী আটক

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৪ পাহাড়ি যুবককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সদস্যরা।
শনিবার দিবাগত রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সাজেকের রুইলুইপাড়া এলাকায় ধন বিকাশ ত্রিপুরার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় সেনা সদস্যরা বাড়ির ভেতরে চারজনকে মাদক সেবনরত অবস্থায় দেখতে পান। পরে বাড়িটি তল্লাশি করে ৯০ পিস ইয়াবা ও প্রায় ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- ধন বিকাশ ত্রিপুরা (২৪), রিনলিয়ানা লুসাই (২৬), মঙ্গল ত্রিপুরা (৪১) ও জুপি ত্রিপুরা (৩৮)। তাদের মধ্যে তিনজন রুইলুইপাড়ার বাসিন্দা এবং অপরজন দিঘিনালা উপজেলার রাজেন্দ্র কারবারি পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
অভিযান শেষে আটককৃতদের উদ্ধারকৃত মাদকসহ সাজেক পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে মাদক চোরাচালান ও সেবন প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ