1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাটিরাঙ্গায় মুখোমুখি সংঘর্ষ, প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে শিশুসহ ৬ পর্যটক আহত - আলোকিত খাগড়াছড়ি
ব্রেকিং নিউজঃ
খাগড়াছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, ত্রাণ বিতরণ রামগড়ে জুলাই শহীদ মজিদ হোসেনের কবর জিয়ারত ও পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা দীঘিনালার দুর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন দীঘিনালায় মোটরসাইকেলে চড়ে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত খাগড়াছড়িতে আগামী সপ্তাহ থেকেই মিলবে খাদ্য সহায়তা, কিস্তি বন্ধের অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর প্রাথমিক শিক্ষা পদক সরাসরি সম্প্রচার উপভোগ করল দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মাটিরাঙ্গায় মুখোমুখি সংঘর্ষ, প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে শিশুসহ ৬ পর্যটক আহত

  • প্রকাশিতঃ বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার জিয়ানগর এলাকায় যাত্রীবাহী বাস ও সাজেকগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৬ জন পর্যটক আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি পরিবার প্রাইভেটকারে করে সাজেক ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে মাটিরাঙ্গার জিয়ানগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শান্তি পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা ৬ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ২ জন শিশু ও ৪ জন প্রাপ্তবয়স্ক রয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে। তবে বাসচালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

তিনি আরও জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে অতিরিক্ত গতি ও অসতর্ক চালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা সড়কে নজরদারি বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ