1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালার দুর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন - আলোকিত খাগড়াছড়ি
ব্রেকিং নিউজঃ
দীঘিনালার দুর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন দীঘিনালায় মোটরসাইকেলে চড়ে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত খাগড়াছড়িতে আগামী সপ্তাহ থেকেই মিলবে খাদ্য সহায়তা, কিস্তি বন্ধের অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর প্রাথমিক শিক্ষা পদক সরাসরি সম্প্রচার উপভোগ করল দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি, ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান

দীঘিনালার দুর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের দুর্গম সোবহানপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ০৪ ইস্ট বেঙ্গল (৪ ইবি) দীঘিনালা জোনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে এলাকার পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
চিকিৎসাসেবা প্রদান করেন ৪ ইস্ট বেঙ্গল দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মোহাম্মদ শায়খ উদ্দিন সাকলাইন।
দীঘিনালা জোন সূত্রে জানা যায়, দিনব্যাপী পরিচালিত এ মেডিকেল ক্যাম্পে মোট ৪৬৭ জন পাহাড়ি-বাঙালি রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এলাকার মানুষের জন্য সেনাবাহিনীর এ ধরনের বিনামূল্যের চিকিৎসাসেবা অত্যন্ত কার্যকর ও সহায়ক। তারা এ মানবিক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনার আশা প্রকাশ করেন।
দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ