1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
রামগড়ে জুলাই শহীদ মজিদ হোসেনের কবর জিয়ারত ও পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা - আলোকিত খাগড়াছড়ি
ব্রেকিং নিউজঃ
খাগড়াছড়ি জেলা পরিষদকে গণমুখী ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় খাপাজেপ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার মহালছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় ত্রিপুরা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: ধর্ষণ ও লুটপাটের অভিযোগ খাগড়াছড়িতে ৭০ পিস ইন্ডিয়ান বিয়ারসহ গ্রেপ্তার ১, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের ‘জিরো টলারেন্স’ টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত খাগড়াছড়ি সদর ও দীঘিনালার নিম্নাঞ্চল, দুর্ভোগে হাজারো মানুষ বিজিবির অভিযানে বিদেশী অস্ত্র-গুলিসহ ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ জব্দ সেপ্টেম্বর ঘিরে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতার আশঙ্কায় খাগড়াছড়িতে সেনা ও প্রশাসনের হাইঅ্যালার্ট

রামগড়ে জুলাই শহীদ মজিদ হোসেনের কবর জিয়ারত ও পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে রামগড় উপজেলায় জুলাই বিপ্লবের শহীদ মোহাম্মদ মজিদ হোসেনের কবর জিয়ারত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ করা হয়েছে।

​শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টায় রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামে শহীদের নিজ বাসভবনে ও কবরস্থানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুস সাত্তার, রামগড় উপজেলা জামায়াতের আমীর ফায়েজুর রহমান এবং সেক্রেটারি আনোয়ার হোসেনসহ স্থানীয় ও জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

​কবর জিয়ারত শেষে জেলা আমীর ও নেতৃবৃন্দ শহীদ মজিদ হোসেনের বাবা-মা ও আত্মীয়-স্বজনের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা শহীদের পরিবারের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন। জেলা আমীর শহীদের বাবার শারীরিক অবস্থা এবং তাঁর বড় ভাইসহ অন্যান্য সদস্যদের সার্বিক খোঁজখবর নেন।

​সাক্ষাৎকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শহীদ পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। একই সাথে, শহীদ পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকতে এবং নিয়মিত তাঁদের সার্বিক খোঁজখবর রাখতে রামগড় উপজেলা জামায়াতের নেতৃবৃন্দকে বিশেষ তাগিদ দেন জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ