1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দুর্গম পাহাড়ে নিরাপদ মাতৃত্বের আশ্বাস, খাগড়াছড়ি রিজিয়নের দুই সপ্তাহব্যাপী বিশেষ স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ শুরু - আলোকিত খাগড়াছড়ি
ব্রেকিং নিউজঃ
জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকার অঙ্গীকার ওয়াদুদ ভূইয়ার, দীঘিনালায় ৩০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ২৫ বছর ধরে মসজিদেই ঠিকানা, আজও মেলেনি কনু মিয়ার পরিচয় দুর্গম অঞ্চলে জীবন বাঁচাতে কাজ করবে সেনাপ্রশিক্ষিত তরুণেরা, লক্ষীছড়ি জোনের মানবিক মেডিকেল ক্যাম্প শুরু দুর্গম পাহাড়ে নিরাপদ মাতৃত্বের আশ্বাস, খাগড়াছড়ি রিজিয়নের দুই সপ্তাহব্যাপী বিশেষ স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ শুরু বাঘাইছড়ি সীমান্তে ২৭ বিজিবির অভিযান: বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও বিপুল সিগারেট উদ্ধার মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারি গোলাগুলি: ৪টি অস্ত্র, গোলাবারুদ ও ১৬০০ ভারতীয় রুপি উদ্ধার

দুর্গম পাহাড়ে নিরাপদ মাতৃত্বের আশ্বাস, খাগড়াছড়ি রিজিয়নের দুই সপ্তাহব্যাপী বিশেষ স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ শুরু

  • প্রকাশিতঃ রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার দুর্গম ও পাহাড়ি এলাকার গর্ভবতী মা ও শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এক মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পাহাড়ি অঞ্চলে নিরাপদ মাতৃত্বের পরিবেশ তৈরি ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে খাগড়াছড়ি রিজিয়নের ব্যবস্থাপনায় শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ ও চিকিৎসাসেবা কার্যক্রম।

​রবিবার (২ আগস্ট) সকালে খাগড়াছড়ি সেনানিবাসের ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন দুর্গম পাহাড় ও প্রত্যন্ত এলাকা থেকে আসা ২২ জন নারীকে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

​পার্বত্য অঞ্চলের ভৌগোলিক গঠন জটিল হওয়ায় অনেক সময় প্রত্যন্ত এলাকার বাসিন্দারা সঠিক সময়ে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা পান না। এ পরিস্থিতি মোকাবেলায় প্রশিক্ষণে মূলত গর্ভকালীন সময়ে করণীয়, নবজাতকের আধুনিক ও সঠিক পরিচর্যা, পারিবারিক প্রাথমিক চিকিৎসা এবং সার্বিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে প্র্যাকটিক্যাল ও মৌলিক ধারণা দেওয়া হয়। এছাড়া অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে অংশগ্রহণকারী নারী ও শিশুদের শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুস সাদাত এবং খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরের জিএসও-২ (ইন্টেলিজেন্স) মেজর কাজী মোস্তফা আরেফিন।

​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী দুই সপ্তাহ ধরে পর্যায়ক্রমে অন্যান্য দুর্গম এলাকার মা ও শিশুদের এই সেবার আওতায় আনা হবে। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ পার্বত্য এলাকায় স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ করবে এবং প্রান্তিক পরিবারগুলোর কাছে প্রাথমিক চিকিৎসার সঠিক জ্ঞান পৌঁছে দেবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ