1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে ৭০ পিস ইন্ডিয়ান বিয়ারসহ গ্রেপ্তার ১, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের 'জিরো টলারেন্স' - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে ৭০ পিস ইন্ডিয়ান বিয়ারসহ গ্রেপ্তার ১, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের ‘জিরো টলারেন্স’

  • প্রকাশিতঃ শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলাজুড়ে বিশেষ অভিযান জোরদার করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সফল অভিযানে ৭০ পিস ইন্ডিয়ান বিয়ারসহ মনোরায় ত্রিপুরা (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
​শুক্রবার দিবাগত রাতে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহাবুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল এ বিশেষ অভিযান পরিচালনা করে। শহরের জিরো মাইল এলাকার পার্ক সাইড হাসপাতালের সামনের পাকা রাস্তা থেকে বস্তাভর্তি বিয়ারসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটক মনোরায় ত্রিপুরা মাটিরাঙ্গা উপজেলার ২ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকার বৈসকুমার ত্রিপুরার ছেলে।
​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জিরো মাইল এলাকায় বিপুল পরিমাণ মাদক বেচাকেনা বা পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তল্লাশিকালে আসামির কাছে থাকা একটি সাদা বস্তা থেকে ৭০ পিস ইন্ডিয়ান বিয়ার ক্যান উদ্ধার করা হয়। মাদক পাচারে জড়িত থাকার অপরাধে তাকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
​খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট- জিরো টলারেন্স। সীমান্তঘেঁষা ও পাহাড়ি এই জেলাকে পুরোপুরি মাদকমুক্ত না করা পর্যন্ত আমাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান নিরবচ্ছিন্নভাবে চলবে। মাদকের কারবার বা পাচারের সাথে জড়িত ব্যক্তি যে-ই হোক না কেন, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ