1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাদকের আগ্রাসন, রামগড়ে ৭৩ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার - আলোকিত খাগড়াছড়ি
ব্রেকিং নিউজঃ
মাদকের আগ্রাসন, রামগড়ে ৭৩ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার খাগড়াছড়ি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে চোলাইমদসহ সাঁওতাল যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা খাগড়াছড়ি জেলা পরিষদকে গণমুখী ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় খাপাজেপ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার মহালছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় ত্রিপুরা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: ধর্ষণ ও লুটপাটের অভিযোগ খাগড়াছড়িতে ৭০ পিস ইন্ডিয়ান বিয়ারসহ গ্রেপ্তার ১, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের ‘জিরো টলারেন্স’ টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত খাগড়াছড়ি সদর ও দীঘিনালার নিম্নাঞ্চল, দুর্ভোগে হাজারো মানুষ

মাদকের আগ্রাসন, রামগড়ে ৭৩ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
​রামগড় প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে ৭৩ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রামগড় পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ফেনীরকুল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের তল্লাশি করে মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ফেনীরকুল এলাকার নুর আহাম্মদের ছেলে মো. ফরিদ উদ্দিন (৪২) ও তাঁর স্ত্রী জাহানারা বেগম (৩৫)।
​পুলিশ সূত্রের বরাতে জানা যায়, রামগড় থানা-পুলিশের একটি দল শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল ডিউটিতে নিয়োজিত ছিল। রাত ২টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ফেনীরকুল এলাকার একটি বসতবাড়ির শয়নকক্ষের জানালা দিয়ে অভিনব কায়দায় ইয়াবা কেনাবেচা চলছে।
​সংবাদ পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘরটি চারপাশ থেকে ঘেরাও করে ফেলে। পরে ঘরের ভেতর তল্লাশি চালিয়ে দম্পতিকে আটক করা হয়। তল্লাশিকালে মো. ফরিদ উদ্দিনের পরিহিত লুঙ্গির কোচর থেকে ৫০ পিস ইয়াবা, নগদ ১৯ হাজার ৬৫০ টাকা এবং একটি অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। অন্যদিকে তাঁর স্ত্রী জাহানারা বেগমের পরিহিত পেটিকোটের জিপার থেকে ২৩ পিস ইয়াবা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করছে। গ্রেপ্তার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে খাগড়াছড়ি বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ