1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
লংগদুতে সেনাবাহিনীর বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণের ২য় ধাপ শুরু, সুযোগ পাচ্ছে আরও ৪৮ শিক্ষার্থী - আলোকিত খাগড়াছড়ি
ব্রেকিং নিউজঃ

লংগদুতে সেনাবাহিনীর বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণের ২য় ধাপ শুরু, সুযোগ পাচ্ছে আরও ৪৮ শিক্ষার্থী

  • প্রকাশিতঃ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে রাঙ্গামাটির লংগদুতে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা হয়।
​সেনাবাহিনী সূত্রে জানা গেছে, এ ধাপে স্থানীয় যুবসমাজ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দক্ষতা বাড়াতে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এগুলো হলো- কম্পিউটার পরিচালনা, মোবাইল ফোন রিপেয়ারিং, মেকানিক্যাল রিপেয়ারিং এবং প্রাথমিক চিকিৎসা। লংগদু উপজেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে আসা সর্বমোট ৪৮ জন শিক্ষার্থী এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছেন।
​প্রশিক্ষণ আয়োজকরা জানান, এ ধরনের আধুনিক ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে পাহাড়ি অঞ্চলের অবহেলিত শিক্ষার্থীরা কেবল কারিগরি জ্ঞানেই সমৃদ্ধ হবে না, বরং তারা নিজেদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার সুযোগ পাবে। একইসঙ্গে এই কারিগরি জ্ঞান তাদের ভবিষ্যৎ কর্মজীবনে প্রবেশ ও অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জনে বিশেষ ভূমিকা রাখবে।
​উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই পার্বত্য চট্টগ্রামের শান্তি, প্রীতি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি দুর্গম এলাকার জনগোষ্ঠীর কল্যাণে নানা মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় লংগদু জোনের এই বিশেষ কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা স্থানীয় পাহাড়ি ও বাঙালি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ