1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়ি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে চোলাইমদসহ সাঁওতাল যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা - আলোকিত খাগড়াছড়ি
ব্রেকিং নিউজঃ
খাগড়াছড়ি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে চোলাইমদসহ সাঁওতাল যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা খাগড়াছড়ি জেলা পরিষদকে গণমুখী ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় খাপাজেপ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার মহালছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় ত্রিপুরা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: ধর্ষণ ও লুটপাটের অভিযোগ খাগড়াছড়িতে ৭০ পিস ইন্ডিয়ান বিয়ারসহ গ্রেপ্তার ১, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের ‘জিরো টলারেন্স’ টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত খাগড়াছড়ি সদর ও দীঘিনালার নিম্নাঞ্চল, দুর্ভোগে হাজারো মানুষ বিজিবির অভিযানে বিদেশী অস্ত্র-গুলিসহ ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ জব্দ

খাগড়াছড়ি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে চোলাইমদসহ সাঁওতাল যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি সদরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চোলাইমদসহ সুমন মুমু সাঁওতাল (২৬) নামের এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) খাগড়াছড়ি সদর থানাধীন বিভিন্ন এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজ আল শাকিকের নেতৃত্বে এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
​দণ্ডপ্রাপ্ত সুমন মুমু সাঁওতাল খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের কানুনগো পাড়া এলাকার কানটানা মুমু সাঁওতালের ছেলে।
​জানা গেছে, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদরের বিভিন্ন স্থানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় চোলাইমদ সেবন ও সংরক্ষণের অপরাধে সুমন মুমু সাঁওতালকে আটক করা হয়। পরবর্তীতে ঘটনার সত্যতা প্রমাণ হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজ আল শাকিক ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারায় আসামিকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
​খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, মাদকের বিস্তার রোধে তরুণদের সচেতন করার পাশাপাশি চোরাচালান ও সেবন বন্ধে খাগড়াছড়ির বিভিন্ন পয়েন্টে এ ধরনের জিরো টলারেন্স অভিযান ও কঠোর নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ