1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে ধাত্রী ও কম্পিউটার প্রশিক্ষণ - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে ধাত্রী ও কম্পিউটার প্রশিক্ষণ

  • প্রকাশিতঃ রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে বিনামূল্যে ধাত্রী ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় দীঘিনালা জোনের আওতাধীন বরাদম, বাবুছড়া ও জারুলছড়ি আর্মি ক্যাম্পে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
দীঘিনালা জোনের জোন অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসির নির্দেশনায় উপজেলা থেকে বাছাই করা দুর্গম পাহাড়ি এলাকার ২০ জন নারীকে ধাত্রী প্রশিক্ষণ এবং ৪৭ জনকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
দীঘিনালা জোনের জোন অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জীবন-জীবিকার উন্নয়নেও বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। এরই অংশ হিসেবে পিছিয়ে পড়া পাহাড়ি জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন এবং তাদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ তৈরি করাই এ প্রশিক্ষণ কার্যক্রমের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন ও কর্মদক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
বিনামূল্যে ধাত্রী ও কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ পেয়ে প্রশিক্ষণার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ