1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষ্যে ৬৮ মন্দিরে ২২ লাখ ৮৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ - আলোকিত খাগড়াছড়ি
ব্রেকিং নিউজঃ

খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষ্যে ৬৮ মন্দিরে ২২ লাখ ৮৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
​নিজস্ব প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন পূজা মণ্ডপের অনুকূলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ ও অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে জেলার মোট ৬৮টি পূজা মণ্ডপ পরিচালনা কমিটির হাতে ২২ লাখ ৮৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
​খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।
​প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া এমপি বলেন, ‘পার্বত্য খাগড়াছড়িতে আবহমানকাল ধরে সব ধর্মের মানুষ সম্প্রীতির সাথে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য সরকার এবং স্থানীয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দিতে বদ্ধপরিকর।’
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, জেলা পরিষদ সদস্য এম এন আবছার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ওয়ালী উল্লাহ। এছাড়া স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ব এবং বিভিন্ন পূজা মণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
​আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ খাগড়াছড়ির ৯টি উপজেলা থেকে আগত ৬৮টি পূজা মণ্ডপ কমিটির প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের অর্থ ও চেক হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ