1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
পানছড়ি কৃষক লীগের উদ্যোগে কৃষাণ-কৃষাণীদের মাঝে নগদ অর্থ বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

পানছড়ি কৃষক লীগের উদ্যোগে কৃষাণ-কৃষাণীদের মাঝে নগদ অর্থ বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ২০২ বার পড়া হয়েছে
পানছড়ি প্রতিনিধিঃ
পানছড়ি উপজেলা কৃষক লীগের উদ্যোগে উপজেলার ১০২ জন কৃষাণ-কৃষাণীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
১১ জুন বৃহষ্পতিবার সকাল দশটায় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম উপস্থিত থেকে এ অর্থ তুলে দেন।
জানা যায়, পানছড়ি উপজেলা কৃষক লীগের আহবায়ক নজরুল ইসলাম মোমিনের উদ্যোগে ও খাগড়াছড়ি জেলা কৃষক লীগের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসকের সৌজন্যে উপজেলা ত্রাণ ও পূন:বাসন অধিদপ্তর থেকে প্রতিটি ইউপির কৃষান-কৃষানীকে নগদ এক হাজার টাকা করে প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, জেলা কৃষক লীগের সভাপতি সৌরভ তালুকদার, সম্পাদক এস.এম ইউসুফ আলী, উপজেলা কৃষক লীগের আহবায়ক কমিটির সদস্য ইমাম হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ