1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়ি হাসপাতালে সুষ্ঠু চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত - আলোকিত খাগড়াছড়ি
ব্রেকিং নিউজঃ
মহালছড়িতে বন্যার্তদের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, বিতরণ করলেন ত্রাণ খাগড়াছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, ত্রাণ বিতরণ রামগড়ে জুলাই শহীদ মজিদ হোসেনের কবর জিয়ারত ও পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা দীঘিনালার দুর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন দীঘিনালায় মোটরসাইকেলে চড়ে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত খাগড়াছড়িতে আগামী সপ্তাহ থেকেই মিলবে খাদ্য সহায়তা, কিস্তি বন্ধের অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

খাগড়াছড়ি হাসপাতালে সুষ্ঠু চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ২৮৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি হাসপাতালে সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির আসন গ্রহন করেন খাগড়াছড়ির সাংসদ ও ট্রাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডা. মো: ছাবের এর সঞ্চালনায় শুরুতেই হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) রিপেল বাপ্পি চাকমা সভার সকল উপস্থিত কমিটির সকল সদস্যগনকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এসময় তিন পার্বত্য চট্টগ্রাম আসনের সংরক্ষিত আসনের মহিলা এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সিভিল সার্জন মোহাম্মদ ছাবের, জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিষয়ক আহ্বায়ক মো. আব্দুল জব্বার, আরএমও রিপেল বাপ্পি চাকমা সহ জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ মো. আরিফুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন, অর্থোপিডিক্স চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় হাসপাতাল ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়নে বিভিন্ন বিষয়ের প্রতি দিক নির্দেশনা ও বাস্তবায়নে পদক্ষেপ গ্রহন পূর্বক এর সফল বাস্তবায়ন করার নির্দেশ প্রদান করেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ