মানিকছড়িতে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ করেছে সেনাবাহিনী
প্রকাশিতঃ
মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
৫৩৪
বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ করেছে সেনাবাহিনী। জব্দকৃত মদের মধ্যে ১৪২ ক্যান বিয়ার, ৩৮ বোতল হুইস্কি, ৫ বোতল ভুদকা রয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা।
সোমবার দিবাগত রাতে মানিকছড়ির গাড়িটানা এলাকা হতে এসব মদ জব্দ করে সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি আভিযানিক টিম।
সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ির গাড়ীটানা, গরমছড়ি ও মইশাউরা এলাকায় অভিযান চালিয়ে বিদেশী মদ জব্দ করে মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের তথ্য পেয়ে আগেই পালিয়ে যায় মাদককার্বারীরা। অভিযান শেষে জব্দকৃত বিদেশি মদের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।