1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
রামগড় ৪৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, গরু এবং মাদক জব্দ - আলোকিত খাগড়াছড়ি

রামগড় ৪৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, গরু এবং মাদক জব্দ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা বিজিবি সেক্টরের আওতাধীন রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জোনের বিভিন্ন বিওপির অভিযানে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, গরু এবং মাদক জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ লক্ষিছড়া বিওপির পিলাকছড়া নামক স্থান হতে বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এসব শাড়ির মধ্যে রয়েছে কাতান শাড়ি ২টি, সানজানা শাড়ি ৪২টি, রিংকাস শাড়ি ৩৬টি এবং লেহেঙ্গা ৪০টি। যার বাজার মূল্য প্রায় ৬ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা। লক্ষিছড়া বিওপিতে কর্মরত হাবিলদার মো. আলতাফ হোসেন এর নেতৃত্বে একটি টহল দল এসব অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করে।
এদিকে একইদিন সকাল ১০টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ বাগান বাজার বিওপিতে কর্মরত সুবেদার মো. শাহ আলম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত বাগান বাজার বিওপির ফেনী নদীরকুল, যোতীরচর নামক স্থান হতে মালিকবিহীন ২ টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য প্রায় ৮৫ হাজার টাকা।
এছাড়াও বুধবার কাশিবাড়ী বিওপিতে কর্মরত হাবিলদার মো. মফিজুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত কাশিবাড়ী বিওপির মন্দিরঘাট নামক স্থান হতে মালিকবিহীন ১২ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়। যার সিজার মূল্য প্রায় ১৮ হাজার টাকা।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক এবং জোন কমান্ডার লে. কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, ‘আটককৃত ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি, লেহেঙ্গা ও লেহেঙ্গা সীতাকুন্ড কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত ভারতীয় মদ রামগড় থানায় জিডি এন্ট্রি করতঃ পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।’ তিনি বলেন, ‘অবৈধ চোরাচালান এবং সন্ত্রাসী কার্যক্রম রোধে রামগড় বিজিবি সর্বদাই সোচ্চার রয়েছে। এ লক্ষ্যে আমরা দিন রাত কাজ করে যাচ্ছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ