1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় সেনা জোনের বৃক্ষরোপণ কর্মসূচি, পাঁচ শতাধিক মানুষের মাঝে ফলদ চারা বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় সেনা জোনের বৃক্ষরোপণ কর্মসূচি, পাঁচ শতাধিক মানুষের মাঝে ফলদ চারা বিতরণ

  • প্রকাশিতঃ রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোনের উদ্যোগে “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (২১ জুন) বিকেলে দীঘিনালা উপজেলার ৩নং করবাখালী ইউনিয়নের তারাবনিয়া এলাকার নিউজিল্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা সেনা জোনের ৪ ইস্ট বেঙ্গলের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, পিএসসি। তিনি স্থানীয় প্রায় পাঁচ শতাধিক মানুষের হাতে চারটি করে ফলদ গাছের চারা তুলে দেন।
বিতরণকৃত চারাগুলোর মধ্যে ছিল আমলকি, লেবু, আমড়া ও জাম্বুরা। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জনগণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন শাকিব রুশাদসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
চারা পাওয়া কয়েকজন উপকারভোগী সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফলদ গাছের চারা বিতরণের মাধ্যমে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, তেমনি ভবিষ্যতে এসব গাছ থেকে আর্থিকভাবেও উপকৃত হওয়া যাবে। তারা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন পিএসসি বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই আমরা এই ধরনের বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছি।
এ লক্ষ্যে সেনাবাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ