1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকার অঙ্গীকার ওয়াদুদ ভূইয়ার, দীঘিনালায় ৩০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ - আলোকিত খাগড়াছড়ি
ব্রেকিং নিউজঃ
জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকার অঙ্গীকার ওয়াদুদ ভূইয়ার, দীঘিনালায় ৩০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ২৫ বছর ধরে মসজিদেই ঠিকানা, আজও মেলেনি কনু মিয়ার পরিচয় দুর্গম অঞ্চলে জীবন বাঁচাতে কাজ করবে সেনাপ্রশিক্ষিত তরুণেরা, লক্ষীছড়ি জোনের মানবিক মেডিকেল ক্যাম্প শুরু দুর্গম পাহাড়ে নিরাপদ মাতৃত্বের আশ্বাস, খাগড়াছড়ি রিজিয়নের দুই সপ্তাহব্যাপী বিশেষ স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ শুরু বাঘাইছড়ি সীমান্তে ২৭ বিজিবির অভিযান: বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও বিপুল সিগারেট উদ্ধার মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারি গোলাগুলি: ৪টি অস্ত্র, গোলাবারুদ ও ১৬০০ ভারতীয় রুপি উদ্ধার

জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকার অঙ্গীকার ওয়াদুদ ভূইয়ার, দীঘিনালায় ৩০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

  • প্রকাশিতঃ রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, (দীঘিনালা):
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকায় কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় এবং মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই)-এর ব্যবস্থাপনায় এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। ত্রাণ বিতরণের সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের দুঃখ-সুখে পাশে থাকা তাঁর দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। যেসব পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো পুনর্নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত সড়কসহ বিভিন্ন অবকাঠামো পর্যায়ক্রমে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও প্রয়োজনের সময় তিনি জনগণের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, রিঙ্কু চাকমা, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত জুলাই মাসে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দীঘিনালায় ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হন এবং বহু পরিবার ক্ষয়ক্ষতির মুখে পড়ে। বন্যা-পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ধারাবাহিকভাবে ত্রাণ সহায়তা বিতরণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ