1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে কলেজছাত্রের মৃত্যু, বন্ধুদের চোখের সামনেই ভেসে গেলেন সাজিদ - আলোকিত খাগড়াছড়ি
ব্রেকিং নিউজঃ

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে কলেজছাত্রের মৃত্যু, বন্ধুদের চোখের সামনেই ভেসে গেলেন সাজিদ

  • প্রকাশিতঃ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
​রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সীতার পাহাড় সংলগ্ন কাপ্তাই সীতাঘাট/পাথরঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
​নিহত সাদিজ শাহরিয়ার সানম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মামুদপুর এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নাছির উদ্দিনের ছেলে।
​স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার সকালে ঢাকা ও নরসিংদী থেকে ১২ সদস্যের একটি পর্যটক দল কাপ্তাইয়ের সীতার পাহাড় এলাকায় ভ্রমণে আসে। দুপুরে পাহাড় ভ্রমণ শেষে দলটি কাপ্তাই সীতাঘাট এলাকায় কর্ণফুলী নদীর পাড়ে গোসল করতে নামে। এ সময় আকস্মিকভাবে নদীর পাড় থেকে পানির তীব্র স্রোতে তলিয়ে নিখোঁজ হন সাদিজ।
​ঘটনাস্থলে থাকা বন্ধুদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিস ও কাপ্তাই থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে উদ্ধারকারী দল ও স্থানীয়রা নদীতে যৌথভাবে তল্লাশি শুরু করে। অবশেষে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় ৪০ ফুট দূরে নদীর তলদেশ থেকে সাদিজের নিথর মরদেহ উদ্ধার করা হয়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হোসেন জানান, আনন্দভ্রমণে এসে এমন মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের বন্ধু ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ উদ্ধার করা মরদেহের প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ