1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় একই দিনে ছয় কর্মকর্তার বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় একই দিনে ছয় কর্মকর্তার বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় একই দিনে ছয় কর্মকর্তার বদলি ও অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার সভা কক্ষে দীঘিনালা অফিসার্স ক্লাবের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বদলি ও অবসরজনিত কারণে বিদায়ী কর্মকর্তাদের সম্মাননা জানানো হয়।
বিদায়ী কর্মকর্তারা হলেন- দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তানজিল পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) মো. শফিউল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার, সোনালী ব্যাংক পিএলসি’র এজিএম সমীর কান্তি চাকমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. নিউটন চাকমা বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আর উপজেলা মৎস্য কর্মকর্তা অবর্ণা চাকমাকে অবসর জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার মো. তানজিল পারভেজ বদলি হয়ে যাওয়ার পর দীঘিনালা উপজেলায় এখনো নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়নি। আপাতত প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসারকে দীঘিনালা উপজেলার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন চেয়ারম্যান গন সহ সাংবাদিক বৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী কর্মকর্তাদের দায়িত্ব পালনের সময়কার ভূমিকার প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিজীবনের সাফল্য কামনা করেন।
পরে বিভিন্ন দপ্তরের পক্ষ হতে বিদায়ী কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ