1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়ি নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়ি নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১০৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলাকে একটি পর্যটন নগরী ও জেলার সার্বিক উন্নয়ন বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার কথা জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সহিদুজ্জামান।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে খাগড়াছড়ির পেশাজীবি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ‘সাংবাদিকরা আলোকবর্তিকা। তারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের অনেক দায়িত্ব রয়েছে। সঠিক তথ্য জানার ও সঠিক তথ্য প্রচার করতে সাংবাদিকদের বিকল্প নেই।’ তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের সত্য সংবাদে মানুষ যেমন উৎসাহীত হয় তেমনই অসত্য সংবাদে নিরুসাহিতও হয়। তাই যাচাই-বাছাই করে সঠিক তথ্যটিই প্রচার করতে হবে।’ এসময় তিনি তাদের উপর অর্পিত সকল দ্বায়িত্ব লোভ-লালসার উর্ধ্বে উঠে সঠিকভাবে পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নজরুল ইসলাম এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শাহিন আলম, স্থানীয় দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী’র একান্ত সচিব ছিলেন। তিনি চলতি মাসের গত ৪ ডিসেম্বর জেলা প্রশাসক হিসেবে খাগড়াছড়িতে যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ