1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় তক্ষকসহ আটক ২ - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় তক্ষকসহ আটক ২

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৮৬৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাচারকালে একটি তক্ষকসহ ২ জনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (২৭ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার বোয়ালখালী মধ্যবাজার এলাকা থেকে তক্ষকসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সুমন মিয়া ও নাছির উদ্দীন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার সার্বিক নির্দেশনায় নাড়াইছড়ি রেঞ্জ ও দীঘিনালা থানার যৌথ অভিযানে তক্ষকসহ তাদের আটক করা হয়। আটকের সময় তাদের নিকট থেকে ১ টি তক্ষক, ২ টি মেজারিং টেপ ও ১টি স্কেল জব্দ করা হয়।
আসামীদ্বয়ের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী পিওআর মামলা দায়ের করা হয়েছে। শনিবার আসামীদের কোর্টে চালান দেওয়া হয়।
পরবর্তীতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম এর উপস্থিতিতে বন্যপ্রাণীটি (তক্ষক) বনে অবমুক্ত করা হয়।
নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মহোদয়ের সার্বিক নির্দেশনায় আমরা কাজ করছি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা ১টি তক্ষকসহ ২ জনকে আটক করি। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। ‘

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ