1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সকল নিয়োগ আদেশ স্থগিত করেছে হাইকোর্ট - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সকল নিয়োগ আদেশ স্থগিত করেছে হাইকোর্ট

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৮০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
কোটা সংক্রান্ত একটি রিট পিটিশনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধীনস্থ সকল নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আসাদ উল্লাহর আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালতের আদেশে মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং–১০০৩৯/২০২৫ নিষ্পত্তি না হওয়ায় এ আদেশ দিয়েছে হাইকমিশনার।
উক্ত আদালতের আদেশ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে। এ বিষয়ে ০৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখে মন্ত্রণালয়ের উপসচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
উল্লেখ্য, নিয়োগ প্রক্রিয়ায় কোটা সংক্রান্ত বিষয়াদি সুস্পষ্টভাবে উল্লেখ না থাকায় জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেছিলেন পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আসাদ উল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ