বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক;
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।
রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ রাতেই ধর্মপ্রাণ মুসলমানরা তারাবিহ’র নামাজ আদায় করবেন। ভোর রাতে সেহরি খেয়ে শুরু হবে সিয়াম সাধনা। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকেই শুরু হয়েছে রমজান।