মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশিতঃ
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
২১২
বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী সাপুরিয়া পাড়া এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে মো. আনোয়ার হোসেন (৩২) নামের এক বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তামান্না মাহমুদ উপজেলার তিনটহরী সাপুরিয়া পাড়া নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে গেলে বালু উত্তোলন ও ড্রামট্রাকে বালু বোঝাই অবস্থায় পেয়ে উত্তোলনকারী মো. আনোয়ার হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ ৪ ধারার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তামান্না মাহমুদ।