1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মহালছড়িতে পাহাড় কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১ লক্ষ টাকা জরিমানা - আলোকিত খাগড়াছড়ি
ব্রেকিং নিউজঃ
মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারি গোলাগুলি: ৪টি অস্ত্র, গোলাবারুদ ও ১৬০০ ভারতীয় রুপি উদ্ধার মাটিরাঙ্গায় সেনা অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় জুসসহ ট্রাক জব্দ দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ওষুধ রাখায় মিত্র ফার্মেসিকে জরিমানা পার্বত্য ঐতিহ্য ও মাতৃভাষা রক্ষায় উদ্যোগ; খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে চাকমা, মারমা, ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের যাত্রা শুরু মহালছড়িতে বন্যার্তদের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, বিতরণ করলেন ত্রাণ খাগড়াছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, ত্রাণ বিতরণ

মহালছড়িতে পাহাড় কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১ লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশিতঃ সোমবার, ১ মার্চ, ২০২১
  • ১৩৮ বার পড়া হয়েছে
মিল্টন চাকমা কলিন, মহালছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে পাহাড় কাটার দায়ে ৭ জনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১ মার্চ (সোমবার) মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের চৌংড়াছড়ি গ্রামে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ৭ জনকে নগদ ১ লক্ষ টাকা আর্থিক জরিমানা করেছে। ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন ৬ (খ) ধারায় এই জরিমানা করা হয়।
মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী ভূমি কমিশনার তাহমিনা আফরোজ ভূইয়া উপস্থিতিতে মোঃ আজিবরকে ২০ হাজার, মোঃ সুরুৎজামানকে ২০ হাজার, মোঃ রবি চাঁদকে ২০ হাজার, মোঃ তারা মিয়াকে ১০ হাজার, মোঃ আতোয়ারকে ১০ হাজার, মোঃ সহিদকে ১০ হাজার এবং মোঃ ইসহাককে ১০ হাজার টাকাসহ মোট ৭ জনকে ১ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এই বিষয়ে মহালছড়ি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাহমিনা আফরোজ ভূইয়া বলেন, ভবিষ্যতে পাহাড় কাটবেনা এই মর্মে মুচলেকা দেয়ার পরিপ্রেক্ষিতে সকলকে উক্ত অর্থ জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত বলেন, ভ্রাম্যমাণ আদালতের এই রকম কার্যক্রম চলমান থাকবে, এমনকি ভবিষ্যতে কেউ পাহাড় কাটলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ