1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে আরও ১৯৬৩ পরিবার পাচ্ছে মুজিববর্ষের ঘর - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে আরও ১৯৬৩ পরিবার পাচ্ছে মুজিববর্ষের ঘর

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ১১৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
মুজিববর্ষ উপলক্ষে ২য় পর্যায়ে খাগড়াছড়িতে আরও ১৯৬৩ অসহায় ও হতদরিদ্র পরিবার পাচ্ছেন সেমিপাকা ঘর।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সার্কিট হাউস সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। আগামী রোববার (২০ জুন) উপকারভোগী পরিবারের নিকট এসব গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হবে।
উল্লেখ্য, খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯টি উপজেলায় মোট ৩ হাজার ৫শ ৮৯টি পরিবারের জন্য গৃহ নির্মাণের বরাদ্দ পাওয়া গেছে। প্রথম পর্যায়ে ২৬৮ ঘর হস্তান্তর করা হয়েছে। আগামী রোববার ১ হাজার ৯৬৩ ঘর হস্তান্তর করা হবে। বাকি ১৩৫৮ টি ঘরের কাজ চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ