1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
করোনা সচেতনতায় দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান-জরিমানা - আলোকিত খাগড়াছড়ি

করোনা সচেতনতায় দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান-জরিমানা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি: 
খাগড়াছড়ির দীঘিনালায় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে দন্ডবিধি ১৮৬০ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ মোবাইল কোর্টের ১৭টি মামলায় ২ হাজার ৬৫০ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মোস্তফা উপজেলার লারমা স্কোয়ার, জামতলি বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি অমান্য করায় এ অর্থদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মোস্তফা আলোকিত খাগড়াছড়িকে বলেন, ‘সরকার ঘোষিত করোনা ভাইরাসে স্বাস্থ্যবিধি মানতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সকলকে স্বাস্থ্যবিধি অনুসরন করতে হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ