1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়ি জেলা প্রশাসকের উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলা প্রশাসকের উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে
শিমুল চন্দ্র দাশ, নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলা সদর উপজেলার কমলছড়িতে দুইশতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল ৫টায় কমলছড়ি ইউনিয়নের নতুন পাড়া আবাসন এলাকা ও কমলছড়ি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্র এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ‘জেলা প্রশাসন থেকে বরাবরই অসহহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়ে থাকে। শীতে দরিদ্র মানুষ যেন কষ্ট না পান সেজন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে প্রাপ্ত শীতবস্ত্র প্রদান করা হচ্ছে। খাগড়াছড়িতে কোন অসহায় মানুষ যেন শীতে কষ্ট না পায় সেজন্য জেলাসদর সহ উপজেলা গুলোতেও শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে আরো বরাদ্দ পেলে আমাদের এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।’
এসময় খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুনায়েদ কবির সোহাগ, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ