1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ- ২০২৫ উদযাপন - আলোকিত খাগড়াছড়ি
ব্রেকিং নিউজঃ
মহালছড়িতে বন্যার্তদের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, বিতরণ করলেন ত্রাণ খাগড়াছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, ত্রাণ বিতরণ রামগড়ে জুলাই শহীদ মজিদ হোসেনের কবর জিয়ারত ও পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা দীঘিনালার দুর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন দীঘিনালায় মোটরসাইকেলে চড়ে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত খাগড়াছড়িতে আগামী সপ্তাহ থেকেই মিলবে খাদ্য সহায়তা, কিস্তি বন্ধের অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

খাগড়াছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ- ২০২৫ উদযাপন

  • প্রকাশিতঃ শনিবার, ১০ মে, ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে
সাজু আহমেদ, খাগড়াছড়ি:
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ- ২০২৫ উপলক্ষ্যে খাগড়াছড়িতে আলোচনা সভা, প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) সকাল ১০টায় “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্য বিষয়ে খাগড়াছড়ি সদর উপজেলা প্রসাশন ও প্রাথমিক শিক্ষা বিভাগ খাগড়াছড়ির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা শিক্ষা অফিসার শরীফ মো. ইমারাত হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলু আরা বেগম। এসময় খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে এবং প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার লাভ করে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ