রামগড়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা
প্রকাশিতঃ
বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
১৯৬
বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শামসুল হক নামে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে রামগড় পৌরসভার বাগানটিলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইসমত জাহান তুহিন। ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, ২০২৩” অনুযায়ী এ অভিযান পরিচালনা করেন তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইসমত জাহান তুহিন বলেন, ‘সরকারি নির্দেশ উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শামসুল হক নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।’