1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
গুইমারায় অস্ত্রসহ ইউপিডিএফ কালেক্টর আটক - আলোকিত খাগড়াছড়ি

গুইমারায় অস্ত্রসহ ইউপিডিএফ কালেক্টর আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারায় দেশীয় তৈরি এলজি লং গান অস্ত্রসহ ইউপিডিএফ মূল দলের এক কালেক্টরকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আটককৃত ইউপিডিএফ কালেক্টরের নাম কলইপা ত্রিপুরা (৩৫)। সে গুইমারার বরইতলী গ্রামের দয়া ভোষন ত্রিপুরার সন্তান।
সোমবার দিবাগত রাত ১২ টার দিকে কাঠের গাড়ি থেকে চাঁদা নিতে আসলে গুইমারা উপজেলার বরইতলী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, সিন্ধুকছড়ি জোনের জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন বরইতলী এলাকায় এলআরপি ডোমিনেশনের সময় একটি কাঠের গাড়ি থেকে চাঁদা নিতে আসেন ইউপিডিএফ কালেক্টর কলইপা ত্রিপুরা (৩৫)। পরে গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর বি -টাইপ টহল দল কর্তৃক ইউপিডিএফ মুল দলের কালেক্টর কলইপা ত্রিপুরাকে রাত ১২টায় অস্ত্রসহ আটক করেন। এসময় তার কাছ থেকে ১টি দেশীয় লং গান, ১টি কার্তুজ ও ১টি বাটন ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে রাত সাড়ে ১২টায় আটক সন্ত্রাসীকে গুইমারা থানায় হস্তান্তর করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
গুইমারা থানার অফিসার্স ইনচার্জ মো. এনামুল হক বলেন, ‘আটককৃত ইউপিডিএফ কালেক্টরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে। ‘

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ