1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
রামগড়ে ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা - আলোকিত খাগড়াছড়ি
ব্রেকিং নিউজঃ
মহালছড়িতে বন্যার্তদের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, বিতরণ করলেন ত্রাণ খাগড়াছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, ত্রাণ বিতরণ রামগড়ে জুলাই শহীদ মজিদ হোসেনের কবর জিয়ারত ও পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা দীঘিনালার দুর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন দীঘিনালায় মোটরসাইকেলে চড়ে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত খাগড়াছড়িতে আগামী সপ্তাহ থেকেই মিলবে খাদ্য সহায়তা, কিস্তি বন্ধের অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

রামগড়ে ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩৪৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মনির হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে রামগড়ের সদর ইউনিয়নের থানা চন্দ্র পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইসমত জাহান তুহিন। ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, ২০২৩” অনুযায়ী এ অভিযান পরিচালনা করেন তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইসমত জাহান তুহিন বলেন, ‘সরকারি নির্দেশ উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মনির হোসেন নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ