1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
সাজেকে সড়ক দূর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, আহত ১২ - আলোকিত খাগড়াছড়ি
ব্রেকিং নিউজঃ
মহালছড়িতে বন্যার্তদের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, বিতরণ করলেন ত্রাণ খাগড়াছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, ত্রাণ বিতরণ রামগড়ে জুলাই শহীদ মজিদ হোসেনের কবর জিয়ারত ও পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা দীঘিনালার দুর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন দীঘিনালায় মোটরসাইকেলে চড়ে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত খাগড়াছড়িতে আগামী সপ্তাহ থেকেই মিলবে খাদ্য সহায়তা, কিস্তি বন্ধের অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

সাজেকে সড়ক দূর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, আহত ১২

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
পর্যটন কেন্দ্র সাজেকে বেড়াতে গিয়ে জিপ গাড়ি দূর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১২ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ১ শিক্ষার্থী। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম রুবিনা আফসানা রিংকি ওরফে রিংকি আক্তার। তিনি গাইবান্ধার বাসিন্দা। খুলনা বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ (ফিজিক্স) এর শিক্ষার্থী ছিলেন তিনি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাজেক বেড়াতে যাওয়ার পথে সাজেক হাউস পাড়া এলাকায় সড়কের পাশে পাহাড়ের খাদে উল্টে যায় জিপ গাড়িটি। এতে ঘটনাস্থলেই শিক্ষার্থীর মৃত্যু হয়। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনায় চালকের বেপরোয়া গতি এবং অসাবধানতাকে দায়ী করছেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানা বলেন, “সাজেকের হাউস পাড়ায় পর্যটকবাহী জিপ গাড়ি উল্টে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। পর্যটকরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। “
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আরএমও ডা. রিপেল বাপ্পি চাকমা বলেন, “সাজেকে সড়ক দূর্ঘটনায় আহতদের খাগড়াছড়ি হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে এক শিক্ষার্থীর মরদেহ রয়েছে। আহতদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।”
সাজেক থানার অফিসার্স ইনচার্জ কানন সরকার বলেন, “দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর মরদেহ ও আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। চালক পলাতক রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ