1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে দেশীয় পিস্তলসহ একজন আটক - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে দেশীয় পিস্তলসহ একজন আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়িতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত ব্যক্তির নাম আইয়ুব আলী (৪৬)। সে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্র এলাকা হতে অস্ত্র সহ তাকে আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, ৩০ বীর খাগড়াছড়ি সদর জোনের  একটি বি-টাইপ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী এলাকার বাসিন্দা আইয়ুব (৪৬) অবৈধ অস্ত্র ক্রয়ের উদ্দেশ্যে খাগড়াছড়িতে আগমন করলে তাকে অস্ত্রসহ আটক করা হয়।
আটকের পর তাকে ৩০ বীর জোন সদরে নিয়ে আসা হয়। পরবর্তীতে রাত সোয়া ৯টায় তাকে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়।
অভিযানকালে আটক ব্যক্তির কাছ থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি, নগদ ৪ হাজার ২০ টাকা, একটি মোবাইল ফোন এবং দুটি সিম কার্ড উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ