1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
লংগদু জোনের প্রশান্ত কুটির বনবিহার পরিদর্শন, ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রাখার অঙ্গীকার - আলোকিত খাগড়াছড়ি

লংগদু জোনের প্রশান্ত কুটির বনবিহার পরিদর্শন, ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রাখার অঙ্গীকার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির লংগদু উপজেলায় কঠিন চীবর দানোৎসব উপলক্ষ্যে ইসলামাবাদ প্রশান্ত কুটির বনবিহার পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের জেড এসও। এ সময় তিনি বনবিহারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রধান ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করেন।
​পরিদর্শনকালে তিনি বিহারের ভিক্ষুসংঘ, বিহার পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। উৎসবের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে অনুষ্ঠানটি আনন্দঘন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
​মতবিনিময়কালে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সব ধরনের ধর্মীয় ও সামাজিক উৎসব নির্বিঘ্নে উদযাপনে স্থানীয় জনগণের পাশে থেকে সবসময় নিরাপত্তা ও সহযোগিতা প্রদানে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ