1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
রাঙ্গামাটির জুড়াছড়িতে আধার কার্ডসহ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি - আলোকিত খাগড়াছড়ি

রাঙ্গামাটির জুড়াছড়িতে আধার কার্ডসহ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
রাঙ্গামাটির জুড়াছড়ি উপজেলার বগাখালী বাজার এলাকা থেকে ভারতীয় আধার কার্ডসহ ভারতীয় এক নাগরিককে আটক করেছে কাপ্তাই বিজিবি। আটককৃত ভারতীয় নাগরিকের নাম মন চন্দ্র চাকমা (২২)।
বৃহস্পতিবার (৭ আগস্ট)  সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধীনস্থ বগাখালী বিওপি’র টহলদল বগাখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করলে বাংলাদেশের ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশকারী মন চন্দ্র চাকমাকে আটক করেন।
আটককৃত ব্যক্তি ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার চন্দ্র হানশু চাকমার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ভারতীয় নাগরিক মন চন্দ্র চাকমা চোরাচালান ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে বিজিবি।
কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, ‘রাঙ্গামাটি বিজিবি সেক্টরের অধীনে অনেকগুলো দুর্গম সীমান্ত রয়েছে। এর মধ্যে বগাখালীসহ সীমান্তগুলো অনেক দূর্গম এলাকায় অবস্থিত৷ এসব সীমান্তের হাটবাজারে জনসমাগমের আড়াঁলে অবৈধভাবে ভারতীয় চোরাকারবারি বাজারে প্রবেশ করে চোরাচালান, মাদক কারবারিসহ নানা অপরাধ করার সুযোগ খুঁজে।
তিনি বলেন, ‘পরিস্থিতি মোকাবেলায় বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং চোরাচালান রোধে সর্বদা সচেষ্ট রয়েছে।’ আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের সার্বিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ