1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  • প্রকাশিতঃ রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

”নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ-সবল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ অক্টোবর) দুপুর ১২ টায় খাগড়াছড়ি জেলা পরিষদ ও খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের যৌথ আয়োজনে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভূইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এসময় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী রেবেকা আহসান।
খাগড়াছড়ি জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ।
এ সময় নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, সুস্থ্য থাকতে স্বাস্থ্য সচেতনতা বিকল্প নেই। তাই জাতীয় স্যানিটেশন মাস ও করোনা মহামারি থেকে শিক্ষা নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবসে পরিস্কার-পরিচ্ছন্নতার প্রতিজ্ঞা করতে হবে। সে সাথে অস্বাস্থ্যকর পরিবেশ বর্জন করে মানবকল্যাণে নিজেদের নিয়োজিত করার আহবান জানান বক্তারা। অন্যথায় অস্বাস্থ্যকর পরিবেশ মৃত্যু ঝুঁকি ও করোনার মত মহামারি আকার ধারণ করে প্রাণহাণির ঘটনার আশঙ্কার কথা জানান অতিথিবৃন্দরা। এর আগে সাবান দিয়ে হাত ধোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করেন আগত অতিথিরা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের জনস্বাস্থ্যের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেবেকা আহসান। এরপর পরিষদের সম্মুখে হাত ধৌত করনের জন্য ওয়াটার টেব উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে হাত ধোয়া দিবস উপলক্ষে শহরে মাস্ক ও সাবান বিতরণ করেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ