1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় নিজ বাড়ি থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় নিজ বাড়ি থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে দীঘিনালা থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম ফজর আলী, তিনি উপজেলার রশিক নগর এলাকার আলাল খাঁ এর সন্তান।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে দীঘিনালা থানাধীন রশিকনগরস্থ আসামীর বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি এসটি-২৬/২০, জিআর-১১৯/১৮ এর সাজা প্রাপ্ত পলাতক আসামী। আসামি বাসায় অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ) মো. হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মো. জাকারিয়া বলেন, ‘যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফজর আলী নামে একজন আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। গ্রেফতারের পর আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ