1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
সাফল্যের ৪৭ বছর; দীঘিনালায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - আলোকিত খাগড়াছড়ি

সাফল্যের ৪৭ বছর; দীঘিনালায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিতঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথমে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দীঘিনালা কলেজ গেইট চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মো. বেদারুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপি দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে আসছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। একই সঙ্গে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ