1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
ওয়ালটন প্লাজা খাগড়াছড়িতে একটি ল্যাপটপ কিনে ১০০ শতাংশ ক্যাশব্যাক পেলেন মো. মহেন - আলোকিত খাগড়াছড়ি

ওয়ালটন প্লাজা খাগড়াছড়িতে একটি ল্যাপটপ কিনে ১০০ শতাংশ ক্যাশব্যাক পেলেন মো. মহেন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৯৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
ল্যাপটপসহ কম্পিউটারের বিভিন্ন আইটেমে ক্রেতাদের নানান সুবিধা দিচ্ছে বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা খাগড়াছড়িতে একটি ল্যাপটপ কিনে ১০০ শতাংশ ক্যাশব্যাক পেয়েছেন খাগড়াছড়ি জেলা সদরের মহালছড়া এলাকার মো. মহেন হোসেন।
ওয়ালটন ল্যাপটপ কিনে ১০০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া ক্রেতা মো. মহেন হোসেন জানান, তার বাড়ি খাগড়াছড়ি জেলা সদরের গোলাবাড়ি ইউনিয়নের মহালছড়া এলাকায়। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছোট বোন বাড়িতে বসে অনলাইনে থেকে পড়াশুনার জন্য একটি ল্যাপটপ আবদার করে। অনলাইনে পড়াশোনার সুবিধার জন্য আমি গত ২৫ জানুয়ারি খাগড়াছড়ি ওয়ালটন প্লাজা থেক WPRX3N41RB(N41) মডেলের ল্যাপটপটি ক্রয় করি। যার দাম ২৬,৫৫০ টাকা। এরপরই ১০০ শতাংশ ক্যাশব্যাকের মেসেজ পাই মোবাইলে। গতকাল ২৭ জানুয়ারি খাগড়াছড়ি ওয়ালটন প্লাজা থেকে শতভাগ ক্যাশব্যাক হিসেবে আরেকটি ল্যাপটপ বুঝে পাই।”
পছন্দের ল্যাপটপটির জন্য মো. মহেন হোসেনকে কোনো টাকা দিতে হয় নি। তিনি এটি সম্পূর্ণ ফ্রি পেয়েছেন। ছোট বোনের অনলাইনে পড়াশুনার জন্য ওয়ালটন থেকে একটি ল্যাপটপ কিনে আরেকটি টি সম্পূর্ণ ফ্রি পেয়ে মহাখুশি তিনি। এসময় মো. মহেন হোসেনের বন্ধু কলাবাগানের আলাল উদ্দিনও উপস্থিত ছিলেন।
ওয়ালটন প্লাজা খাগড়াছডড়ির ডেপুটি ডিরেক্টর সালাহ উদ্দিন খন্দকার জানান, “নতুন বছর উপলক্ষ্যে ওয়ালটনের সব মডেলের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি এবং অন্যান্য আইটি পণ্য ও অ্যাকসেসরিজে ১০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক রয়েছে। ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত দেশের সব ওয়ালটন প্লাজা এবং ডিলার পয়েন্টে এসব সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। নগদ মূল্য ও কিস্তি সুবিধায় ওয়ালটন কম্পিউটার পণ্য কেনার ক্ষেত্রেও ক্যাশব্যাক মিলছে। এরই ধারাবাহিকতায় মো. মহেন হোসেন একটি ল্যাপটপ কিনে শতভাগ ক্যাশব্যাক হিসেবে আরেকটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে পেয়েছেন। এজন্য তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি।”
এদিকে ওয়ালটন ডিজিটাল ডিভাইস কেনায় ক্রেডিট কার্ডে বিনা ইন্টারেস্টে ইএমআই সুবিধা দিচ্ছে দেশের ৩৭৫টি ওয়ালটন প্লাজা। পাশাপাশি অনলাইনের ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) থেকে অর্ডার করলে থাকছে ব্যাপক মূল্যছাড়। এছাড়া, শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। এসব সুবিধা খাগড়াছড়ি ওয়ালটন প্লাজা থেকে সহজেই পাচ্ছেন গ্রাহকরা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ