1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সা: সম্পাদক সৈকত দেওয়ান - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সা: সম্পাদক সৈকত দেওয়ান

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৯২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
প্রথিতযশা সাংবাদিকদের সংগঠন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের (কেইউজে- রেজি. নং চট্ট- ২৮০৪)-এর ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে স্থায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি হিসেবে দৈনিক সমকালের জেলা প্রতিনিধি প্রদীপ চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে ডেইলি স্টার ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সৈকত দেওয়ান নির্বাচিত হন।
নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি মো. দুলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সংবাদ প্রতিদিন’এর জেলা প্রতিনিধি ভট্রাচার্য রানা, অর্থ সম্পাদক পদে চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি মো. নুরুচ্ছাফা মানিক নির্বাচিত হয়েছেন।
কেইউজে’র প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক নুরুল আজম’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন, সংগঠনের বিদায়ী সা: সম্পাদক মাছরাঙা টিভি’র কানন আচার্য্য এবং বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন, কোষাধ্যক্ষ দুলাল হোসেন।
দ্বিতীয় অধিবেসনে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি, সা: সম্পাদক এবং সহ-সা: সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্ধী না থাকায় সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ পদে ভোট গ্রহণ করা হয়নি।
কেউইজে’র প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম নতুন কমিটির বিজয়ী ও বিজিত সকল কর্মকর্তা এবং সদস্যদের ঐক্যবদ্ধভাবে খাগড়াছড়ির সকল সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষার সংগ্রামে শামিল থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ