1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
করোনার টিকা নিলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি - আলোকিত খাগড়াছড়ি

করোনার টিকা নিলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
সবার সাথে তাল মিলিয়ে এবার খাগড়াছড়িতে করোনার টিকা নিলেন পার্বত্য চট্রগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বুধবার (১৭ ফেব্রুয়ারী) সকালে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে এ টিকা নেন তিনি।
এর আগে তিনি গত ৭ ফেব্রুয়ারী খাগড়াছড়িতে টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেছিলেন।
টিকা গ্রহণকালে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, ‘বিশ্বের অনেক উন্নত দেশে এখনও করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়নি। আমরা ভাগ্যবান জাতি যে আমরা বাংলাদেশের মানুষ টিকা পেয়েছি। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার জন্যই সম্ভব হয়েছে। তিনি দেশের মানুষের জন্য যে আশ্বাস দিয়েছেন তা পুরন করেছেন।’ তিনি আরও বলেন, ‘এই টিকা সকলের গ্রহণ করা উচিত। এটির মাধ্যমে মানুষ রোগ থেকে মুক্ত থাকবে।’
এসময় সিভিল সার্জন নুপুর কান্তি দাশ, ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা, হাসপাতালের ডাক্তার সুবল জ্যোতি চাকমাসহ দায়িত্বশীল কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জেলা সিভিল সার্জন নুপুর কান্তি দাশ বলেন, ‘আমি প্রথমদিনেই করোনার টিকা নিয়েছি। এ পর্যন্ত তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া আমার দেখা দেয়নি। আমাদের সকলের এই টিকা নেওয়া উচিৎ।’ তিনি বলেন, ‘আমরা গতকাল পর্যন্ত ৮ হাজার ২৫০ জনকে করোনার টিকা দিতে পেরেছি। প্রথম পর্যায়ে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে ১১ হাজার ৫০০। এরপর আমাদের এখানে আরও অনেক টিকা আসবে। তখন নতুন করে আরও অনেকে টিকা নিতে পারবে তবে তাদের অবশ্যই রেজিষ্ট্রেশন করে আসতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ