1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • প্রকাশিতঃ রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে ভারত প্রত্যাগত টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি খাগড়াছড়ির কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল আজিজ, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ, খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, কাউন্সিল অব ভোক্তা অধিকার, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খাগড়াছড়ির কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
সকালে সর্ব স্তরের মানুষের অংশগ্রহণে প্রভাত ফেরী ছাড়াও শহিদদের আত্মার শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত, আলোচনা সভা, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া জেলার সকল উপজেলায় নানান আয়োজনে পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ