1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে জাতীয় যুব দিবসে প্রশিক্ষণার্থীদের সেলাই মেশিন, সনদ ও চেক বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে জাতীয় যুব দিবসে প্রশিক্ষণার্থীদের সেলাই মেশিন, সনদ ও চেক বিতরণ

  • প্রকাশিতঃ সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৮৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পার্বত্য জেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি জেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে যুব উন্নয়নের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সাংসদ ও টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এসময় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের খাগড়াছড়ি উপ-পরিচালক মো. মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি যুবদের প্রশিক্ষণের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব। এ সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে ও সরকারি-বেসরকারিভাবে সঠিক ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হলে এ দেশ আরও বেশি উন্নয়নের দিকে এগিয়ে যাবে।’ তিনি যুবদের কম্পিউটার, মৎস্য, কৃষি সহ বিভিন্ন খাতে প্রশিক্ষণ গ্রহণের জন্য আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, ‘যুবদের প্রশিক্ষিত করে তোলা হলে সমাজ ও দেশের উন্নয়ন সাধিত হবে। যুব সমাজের অবক্ষয় রোধে যুবদের বিভিন্ন খাতে প্রশিক্ষণের বিকল্প নেই। তাই অযথা সময় নষ্ট না করে যুবদের উচিত বিভিন্ন খাতের উপর প্রশিক্ষণ নেওয়া। এসময় বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষিত যুবদের ঋণ প্রদানের উপর গুরুত্বারোপ করেন তিনি।’
খাগড়াছড়ি জেলা কার্যালয়ের যুব মৎস্য প্রশিক্ষক সুমেদা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু সাঈদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, জেলা পরিষদের সদস্য হিরণজয় ত্রিপুরা।
এ সময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আক্তার হোসনে, উপজলো যুব উন্নয়ন র্কমর্কতা বিপেন্দু চাকমা, সহকারী যুব উন্নয়ন র্কমর্কত বকুল বকিাশ চাকমাসহ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনরত প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
পরে খাগড়াছড়ির সাংসদ ও টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রশিক্ষিত ১০জন প্রশিক্ষনার্থীকে সেলাই মেশিন, আত্মকর্মসংস্থান প্রকল্প কর্মসূচির আওতায় ১৩ জন প্রশিক্ষনার্থীকে ৭ লক্ষ টাকার চেক ও ৫জন প্রশিক্ষনার্থীকে সনদ পত্র বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ