1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া এমপি - আলোকিত খাগড়াছড়ি

মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া এমপি

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়িতে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত তিনটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
​শনিবার (১৭ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রকল্পের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন।
​উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ৩ কোটি ১৮ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে ২.৭৩ কিলোমিটার দীর্ঘ ‘একসত্যাপাড়া-বড়বিল’ সড়ক কার্পেটিং, ৮৩ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ১.৪৯১ কিলোমিটার ‘যোগ্যাছোলা বাজার-ছদুরখীল’ সড়ক কার্পেটিং এবং ১ কোটি ৯৭ লাখ ১১ হাজার টাকা ব্যয়ে নির্মিত যোগ্যাছোলা বাজারের ‘দ্বিতলবিশিষ্ট গ্রামীণ মার্কেট’। প্রকল্প তিনটিতে মোট ব্যয় হয়েছে ৫ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার টাকা।
​প্রকল্পের উদ্বোধন শেষে যোগ্যাছোলা বাজারে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, ‘বর্তমান সরকার পাহাড়ের প্রত্যন্ত জনপদে বসবাসরত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি পরিকল্পিতভাবে রাস্তাঘাট, সেতু-কালভার্ট নির্মাণসহ শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতের অভূতপূর্ব উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
​তিনি আরও বলেন, :মানিকছড়িতে বাস্তবায়িত এসব উন্নয়ন প্রকল্পের ফলে স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিশেষ করে প্রান্তিক কৃষকরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য সহজেই বাজারে পরিবহন করতে পারবেন। এতে কৃষকদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবের পাশাপাশি এলাকার সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।’
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার রহমান, জেলা পরিষদের সদস্য আব্দুল মালেক মিন্টু, জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা ও আব্দুর রব রাজা প্রমুখ।
​এছাড়া জেলা পরিষদ সদস্য মংসাপ্রু চৌধুরীসহ মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও বিএনপির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ