মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়ির জেলা সদরের খাগড়াপুর এলাকার পারিবারিক কলহ ঘটনায় থামাতে গিয়ে প্রতিবেশির লাঠির আঘাতে নিকি ত্রিপুরা নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে খাগড়াছড়ি থানা পুলিশ।
পুলিশ জানায়, রবিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জেলা সদরের খাগড়াপুরে মদ্যপ ফুলেন্দ্র ত্রিপুরা (৪৫) ও তার স্ত্রী জীবন মালা ত্রিপুরার মধ্যে মারামারি ঘটনা ঘটে। এ সময় ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশির হামলায় চেন মোহন ত্রিপুরা (৪০) ও তার স্ত্রী নিকি বালা ত্রিপুরাসহ (৩৮) তিনজন আহত হয়। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে সোমবার ভোর রাতে নিকি বালা ত্রিপুরা মারা যায়।
ঘটনা সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রশীদ জানান, এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে অমর বিজয় ত্রিপুরা, ফলেন্দ্র ত্রিপুরা ও জীবন বালা ত্রিপুরাকে গ্রেফতার করা হয়েছে।