1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়ি অনলাইন প্রেসক্লাবের নির্বাচনী তারিখ ধার্য্য - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়ি অনলাইন প্রেসক্লাবের নির্বাচনী তারিখ ধার্য্য

  • প্রকাশিতঃ বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৯২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় অনলাইন প্রেসক্লাব খাগড়াছড়ি জেলা শাখার আহবায়ক কমিটির ২য় বারের মত সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
৯সেপ্টেম্বর বুধবার খাগড়াছড়ি জেলা সদরের হাসপাতাল গেইটস্থ্য পাহাড়ের আলো পত্রিকার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক বঙ্গ টিভি জেলা প্রতিনিধি সাংবাদিক মো: মোবারক হোসেন।
সভায় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য মো: এরশাদ হোসেন চৌধুরী, আব্দুল্লাহ আল-মামুন, মনিরুল ইসলাম মাহিম, মো: আবদুর রউফ, মো: মাঈন উদ্দিন, দহেন বিকাশ ত্রিপুরা।
সভায় নতুন সদস্য ভর্তি, প্রাথমিক ও চুড়ান্ত তালিকা প্রকাশ, নির্বাচন কমিশনার নিয়োগ, তফসিল ঘোষণার তারিখ ও নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৩ অক্টোবর নির্বাচনের তারিখ ধার্য করা হতে পারে বলে মতামত ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়ও জাতীয় অনলাইন প্রেসক্লাব খাগড়াছড়ি জেলা শাখার কার্যক্রম আরো গতিশীল করতে করণীয় বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
উল্লেখ্যঃ ৫সেপ্টেম্বর শনিবার সাংবাদিক মো: মোবারক হোসেনকে আহবায়ক করে জাতীয় অনলাইন প্রেসক্লাব’র খাগড়াছড়ি জেলা কমিটি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ